1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বে করোনায় আরও ১১৮২২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৮২২ জন। একদিনের হিসাবে মৃত্যু হার কিছুটা কমেছে। এর আগের দিন করোনায় মারা যান ১২ হাজার ৮৮৯ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (১৬ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ লাখ ২৭ হাজার ২২০ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯১৬ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৯ হাজার ৮৬৩ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৩১৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com