1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছর (২০১৯-২০) ছিল ২ হাজার ৬৪ ডলার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন। সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামমন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। আমাদের ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে (মাথাপিছু আয়) ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

‘ডিজিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি। যদিও স্ট্যাটিসটিকস এখনও ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জিডিপিও বেড়েছে, মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে। মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)। এটা আমাদের অর্জন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘এক্সিডেন্টালি আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সেজন্য ক্যাবিনেট থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে তার কার্যক্রমের জন্য। ওনার এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমৎকার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com