1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতিতে শিশু আলী হোসেন হত্যায় জড়িত চাচা গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরে ঝিনাইগাতিতে নিখোঁজের দুইদিন পর শিশু আলী হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির ফুফাতো চাচা ফারুককে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৭ মে) গ্রেফতারকৃত ফারুককে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ঈদের আগের দিন গত ১৩ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের উঠান থেকে নিখোঁজ হয় শিশু আলী হোসেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ১৪ মে শুক্রবার ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করে। ডায়েরীর সূত্র ধরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রেক্ষিতে ১৫ মে শনিবার বিকেলে বানিয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুকুরের পাশের একটি ডোবার পানিতে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এদিকে লাশ উদ্ধারের পর থেকে পুলিশ অপরাধী সনাক্তে জাল ফেলে। একপর্যায়ে আলীর হোসেনের বাবার ফুফাতো ভাই ফারুককে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যয়ে ফারুক আলী হোসেনকে হত্যার ও গুমের কথা স্বীকার করে।
ঘটনা সূত্রে জানা গেছে, ৯ মে বৃহস্পতিবার সকালে ফারুক নিজ বাড়িতে বৃক্ষ রোপনের জন্য কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। একপর্যায়ে শিশু আলী হোসেন ওই স্থানে গেলে অসাবধানতাবশত কোদালের আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় আলী হোসেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে ফারুক প্রথমে ভাতিজা আলী হোসেনকে বাঁশের ঝাড় ও পরে রান্না ঘরে লুকিয়ে রাখে। পরে রাতে সুযোগ বুঝে চাঁন মিয়ার পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে ফেলে।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কৌশল প্রয়োগ করে তদন্তপূর্বক দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com