1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫২৯ জন। যা একদিনে সর্বোচ্চ। এর আগের দিন দেশটিতে ৪ হাজার ৩২৯ জন মারা যান।

বুধবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের। গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়ায়। গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালায় করোনা সংক্রমণ কিছুটা কমেছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও বেশি।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১ হাজার ৩৩০ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। আর মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com