1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, দৈনিক ইত্তেফাকের কলাপাড়া প্রতিনিধি মোহসীন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট।
প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে আরো বক্তব্য- রাখেন কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের যুগ্মসম্পাদক মো: রাসেল মোল্লা প্রমুখ। সঞ্চালনা করেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহম্মেদ টিপু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com