1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শার্শায় ভাতিজার হাতে চাচা নিহত 

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১
যশোর : যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) চাচা নিহত হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার অগ্রভুলোট গ্রামের গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অগ্রভুলোট গ্রামে ভাতিজা দেলোয়ার হোসেনের ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, নিজেদের ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্রভুলোট গ্রামে জমাজমি সংক্রান্ত বিষয়ে চাচা ভাতিজার মাঝে কথা কাটাকাটীর একপর্যায়ে ভাতিজার হাতে থাকা বল্লম ছুড়ে মারলে চাচা ঘটনাস্থলে নিহত হন। পুলিশ  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com