1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ১১ হাজার মানুষের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় ১ দিনে বিশ্বে প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে পৌনে ৬ লাখ মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২৩ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩৮০ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ১৯ হাজার ৫৩৭ জনের।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ হাজার ৮৫৩ জন। এর আগের দিন করোনায় মারা যান ১২ হাজার ৭০৫ জন। এক দিনের হিসেবে মৃত্যু হার কিছুটা কমেছে।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৪১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com