1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে বন বিভাগের ডেপুটি রেঞ্জার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় আ’লীগ গঠিত সেলে গোপাল সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে গঠিত আওয়ামী লীগের মনিটরিং সেলে স্থান পেয়েছেন (নকলা-নালিতাবাড়ী) শেরপুর-২ আসনের এমপি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আস্থাভাজন নেতা গোপাল চন্দ্র সরকার।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ সেল গঠন করেছে। সোমবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সার্বক্ষণিকভাবে যেকোনো প্রয়োজনে এসব নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে মনিটরিং সেল। মনিটরিং সেলের সদস্যরা হলেন- ডা. হেদায়েতুল ইসলাম বাদল-০১৬১৭০০০০১৭, আখলাকুর রহমান মাইনু-০১৯১১৩৯৪৩১৪, হারুন-অর-রশীদ-০১৭১১৫৮২৪৭৫, মাহবুব রশীদ-০১৭১১০০৫৭১৭, মিজানুর রহমান-০১৭১৬৫৮০৮৯৬, আব্দুল বারেক-০১৭১১২৮১৮৯২, আকাশ জয়ন্ত গোপ-০১৯১৫৫৫৮৩০, বেলাল মোহাম্মদ নুরী-০১৮১৯৯৪০২৮৩, আমিনুর রশীদ লিটন-০১৮২৭১৭৪৫৫৮, অরিন্দম হালদার-০১৭৭৯২৪৭৬৪৪, গোপাল সরকার-০১৭১৫৮১৪৪৯৪, আব্দুল্লাহ আল মাসুম-০১৬৭০৬৬০৭৭০ ও খালিদ হোসাইন খান বিপু-০১৯১৫২২৬৩২৮।

এদিকে গোপাল সরকারকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সেলের সদস্য মনোনীত করায় নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন গোপাল সরকার।

উল্লেখ্য, গোপাল চন্দ্র সরকার সদ্যগঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, প্রয়াত সাংবাদিক বজলুর রহমান ফাউন্ডেশন এর ট্রাস্টি, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com