1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নে এক কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৯৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০মে) ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।

বাজেটে নিজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ২৮১ টাকা। অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে এক কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৬৬৭ টাকা। নিজস্ব ব্যয় দেখানো হয়েছে ১৬ লাখ ২ হাজার ৫৯১ টাকা। অন্যান্য খাতে ব্যয় দেখানো হয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ১৯৫ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৯০ হাজার ১৬২ টাকা।

বাজেট ঘোষণাকালে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আমির হামজা, ইউপি সচিব আল আমিন, ইউপি সদস্য আব্দুল্লাহ, আব্দুল ওয়াহাব, আজগর আলী, যদু চন্দ্র দাসসহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com