1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নালিতাবাড়ীতে মাদকাসক্তকে পুলিশে সোপর্দ করল এলাকাবাসী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

আমিরুল ইসলাম : শেরপুরের নালিতাবাড়ীতে এক লিটন (৩৫) নামে এক মাদকাসক্তকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার নন্নী উত্তর বাজার থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, নন্নী উত্তরবন্ধ গ্রামের তাজেল মিয়ার কন্যা জেসমিনের (২৫) সাথে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দরিহাসি মির্জাবাড়ী রফিজদ্দীন নুনুর ছেলে ৩ সন্তানের জনক লিটন (৩৫) এর ২০১৪ সালে ঢাকায় গার্মেন্টসে চাকরিকালে প্রেম করে বিয়ে হয়। এর আগে লিটন আরও ২টি বিয়ে করে বলে জানা গেছে। ঢাকায় থাকাবস্থায়ই মাদকাসক্ত হয়ে পরে লিটন। ফলে জেসমিন স্বামীকে শোধরাতে বাবার বাড়ি নন্নী উত্তরবন্ধ গ্রামে নিয়ে আসে। এখানে আসার পর জেসমিনের অভিভাবকের সহায়তায় নন্নী ব্র্যাক অফিসের পাশে সেলুনের ব্যবসা শুরু করে লিটন। কিন্তু মাদকের নেশা ছাড়তে পারে নি সে। বুধবার রাতে মাদক সেবনের পর লিটন স্ত্রী জেসমিনকে গালাগালি ও মাতলামি করে। একপর্যায়ে নিজের মাথায় নিজেই আঘাত করে রাস্তায় পড়ে থাকে। এমতাবস্থায় অতীষ্ঠ পরিবারটির সহযোগিতায় এলাকাবাসী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
লিটনের স্ত্রী জেসমিন জানান, তার স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী। তাই এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে লিটনের সংসার করার তার কোন ইচ্ছা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com