1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্ন আয়ের মানুষের মাঝে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সম্মানিভাতা বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নিজ এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি ঘুরে নিজের সম্মানীভাতা বিতরণ করেছেন আজাদ মিয়া নামে এক ইউপি চেয়ারম্যান। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান।
জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নে টানা দুইবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান ও বর্তমান উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আজাদ মিয়া দীর্ঘদিন যাবত তার সম্মানিভাতা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতি ও শুক্রবার তিনি নিজ এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর নেন এবং ২-৩শ করে টাকা প্রতিটি পরিবারে বিতরণ করেন। সরকারীভাবে প্রাপ্ত গত ৬ মাসের ব্যক্তিগত সম্মানিভাতা প্রদান করেন তিনি। এর ফলে দীর্ঘ সময় ধরে চলে আসা করোনার প্রভাবে প্রভাবিত নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটে উঠে।
এ বিষয়ে চেয়ারম্যান আজাদ মিয়া জানান, আমার সময়কালে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর কোন ভাতা প্রদানে কাউকে হয়রানী করা হয়নি। যদি কারও বিষয়ে অজান্তে এমন কোন ঘটনার খবর পেয়েছি, আমি ব্যবস্থা নিয়েছি। এখনও যারা এসব ভাতা পাননি, খুব শীঘ্রই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপকারভোগী শতভাগ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, আমি গরীবের হক মেরে খেতে চাই না বরং আমার প্রাপ্ত সম্মানীর অর্থও তাদের মাঝে দান করে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com