1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার কালাকুমা আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের এ খেলা প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বিকেল চারটায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হেলেনা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়া, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগ নেতা ও ব্যবসায়ী হাফিজুল ইসলাম জুয়েল প্রমুখ। উদ্বোধনী খেলায় পোড়াগাঁও একাদশ রূপনারায়নকুড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com