1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজাতে একাট্টা বিরোধীরা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেঞ্জামিন নেতানিয়াহুকে বিদায় করতে তার বিরোধীরা একটি জোট সরকার গঠন করতে যাচ্ছে। এ সরকার গঠিত হলে নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটবে। খবর : বিবিসি।

দেশটির কট্টোর জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট বলেছেন, তার দল সেন্ট্রিস্ট পার্টির নেতা জাইর লাপিদের সঙ্গে একটি কোয়ালিশন সরকার গঠনের আলোচনায় যোগ দেবে।

৪৯ বছর বয়সী জামিনা পার্টির নেতা বেনেট টেলিভিশনে দেয়া একটি ভাষণে এ ঘোষণা দেন।

প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘এটি ইসরায়েলকে দুর্বল করবে।’

দুর্নীতির অভিযোগে দেশটির আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হন।

ওই টেলিভিশন ভাষণে বেনেট বলেন, ‘আমি আমার বন্ধু জাইরের সাথে মিলে একটি জাতীয় জোট সরকার গঠন করতে প্রয়োজনীয় সবকিছুই করব।’

এই ঘোষণার আগে ইসরায়েলি মিডিয়াগুলো জানায়, প্রস্তাবিত ওই চুক্তি অনুযায়ী, নেতানিয়াহুর পরিবর্তে বেনেট এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর একটি নির্দিষ্ট সময় পার হলে প্রধানমন্ত্রী হবেন জাইর। তবে এ চুক্তির বিষয়টি এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

প্রস্তাবিত এই চুক্তি দেশটির ডান-বাম ও মধ্যমপন্থী রাজনীতিকদের একটি অংশকে এক জায়গায় নিয়ে আসবে। যদিও এই দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে খুব কমই মিল রয়েছে। তবে সবার মধ্যেই নেতানিয়াহুকে অফিস ছাড়া করার ব্যাপারে প্রবল আগ্রহ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com