1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১

মারুফ সরকার : চীনের তিয়ানানমেন স্কয়ার ট্র্যাজেডির ও উইঘুর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে পথনাটক ও সংগীত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। চীন সরকার কর্তৃক উইঘুরদের নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা (Silence of Humanity) পরিবেশন করে সামাদ ভূঞা ও তার দল। শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটকটির আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি)।
১৯৮৯ সালের ৪ জুন চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবির আন্দোলনে চীন সরকার গণহত্যা চালিয়েছিল। সেই ট্র্যাজেডির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ সময়ে উইঘুর মুসলিমরাও গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার পক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এরপর থেকে চীন সরকার উইঘুর মুসলিমদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত ।
চীন থেকে মুছে ফেলতে উইঘুর মুসলিমদের বাছবিচার হীনভাবে আটক, নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক কাজে খাটানোসহ নারীদের ধর্ষণ, ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া, গর্ভবতী উইঘুর নারীদের গর্ভপাত করা এবং পুরুষদের ডিটেনশন ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনা সরকার উইঘুরদের ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতার ক্রমে ক্রমে হরণ করেছে এবং গণনজরদারি, বন্দিত্ব, মগজধোলাই এবং জোরপূর্বক বন্ধ্যাকরণ করানোর ব্যবস্থা গড়ে তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com