1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

টাঙ্গুয়ার হাওর-নীলাদ্রিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকাটিলাসহ পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সব ধরনের পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারই ধারাবাহিকতায় তাহিরপুর পর্যটন এলাকায় ঘুরতে আসে পর্যটকদের তাহিরপুর থানা পুলিশের সহায়তায় রাস্তা থেকে ফিরিয়ে দেয়া হয়। পাশাপাশি কোনো পর্যটক বহন না করার জন্য নৌঘাট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘শুক্রবার থেকে তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কেউ আইন অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার কারণে তাহিরপুরে পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের রাস্তা থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com