1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

আওয়ামী লীগকে শক্তিশালী করতে আমার ঘাম-শ্রম নিয়োগ করব

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও স্মার্ট করতে আমার ঘাম-শ্রম নিয়োগ করব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রশ্নে তিনি একথা বলেন।

দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হওয়ার প্রতিক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফিরে আসব (অসুস্থতা থেকে) সেটা ভাবিনি। ফিরে আসলেও কর্মক্ষমতা পাবো তা ভাবিনি। গত দুই তিন মাস সম্মেলনকে সামনে রেখে অনেকগুলো জেলা সম্মেলনে যোগ দিয়েছি। পর পর চারদিন চার জেলায় কমিটি হয়েছে, সেখানেও ছিলাম।’

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। দলের সভানেত্রী আমার ওপর আস্থা রেখেছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে  আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার জন্য আমার ঘাম-শ্রম আমি নিয়োগ করব।’

তিনি আরো জানান, ‘আওয়ামী লীগের সামনে অনেক কাজ আছে। অনেক চ্যালেঞ্জ আছে। এর মধ্যে বড় চ্যালেঞ্জ নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে জাতির সামনে নেত্রী যে ওয়াদা করেছিলেন তা পূরণ করতে দিন রাত কাজ করব।’

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব ও প্রেসিডিয়ামে আলাপ-আলোচনার পর সেদিনই পূর্ণাঙ্গ কমিটি হবে।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘মন্ত্রীসভায় রদবদল এটি রুটিন ওয়ার্ক। নতুন বছরে হয়ত চমক আসতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com