1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

রোমান্টিক থ্রিলারে তানহা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : আগামী কোরবানী ঈদকে সামনে রেখে তরুণ নির্মাতা জাহিদ প্রীতম টাইগার মিডিয়ার ব্যানারে নিয়ে আসছেন তার ক্যারিয়ারের ২য় ফিকশন ‘ভুল করোনা’। এর আগেই এই পরিচালক ‘অপেক্ষার নীল প্রহর’ দিয়ে বেশ আলোচিত হয়েছিলেন গেল ঈদে। সেই ধারাবাহিকতায় জাহিদ প্রীতম এবার বেছে নিয়েছেন ক্রিমিনাল সাইকোলজি ও রোমান্টিক থ্রিলার গল্প।

এই ফিকশনে প্রথমবারের মত জুটি বেঁধে কাজ করেছেন সময়ের অন্যতম দুই আলোচিত অভিনেতা তৌসিফ মাহাবুব এবং ইরফান সাজ্জাদ। তাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এছাড়াও দেখা যাবে শাহেদ আলী, ফরহাদ লিমন প্রমুখদের।

৬০ মিনিট ব্যপ্তির এই ফিকশনটি সম্পর্কে প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘গল্পটি পড়ে আমার কাছে মনে হয়েছে এই সময়ে আমি এই গল্পই বলতে চাই আর দেখাতে চাই। আমি সবসময় ট্রেন্ডের বাইরে গিয়ে ট্রেন্ড গড়তে পছন্দ করি। গল্পটি প্রথম যখন আমি প্রীতমের মুখে শুনি তখনই আমার মনে হয়েছে, কাজটা ঠিক ঠাক করতে পারলে সময়ের সেরা গল্পগুলোর একটি হতে পারে।’

এদিকে নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘গত এক বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মাঝ দিয়ে গিয়েছি। আমি সবসময়ই সময়ের ব্যতিক্রম গল্পগুলো নিয়ে আসতে চাই আপনাদের কাছে। প্রথম ফিকশনে মানুষের যেই ভালবাসা আর প্রত্যাশা দেখতে পেয়েছি আমি চাইলেও যে কোনো গল্প নিয়ে কাজ করতে পারছিলাম না। যে গল্প আমাকে ভাবায় না আমি সেটা কখনো বলতে চাই না।

একজন গল্পকার হিসেবে আমি চাই আমার চরিত্র গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠুক। সেই চেষ্টা করেছি। আমি আশাবাদী দর্শক ফিকশনটি উপভোগ করবেন।’

এই নাটকটিতে সিনেমাটোগ্রাফি করছেন বিদ্রোহী দীপন। কস্টিউমের দায়িত্ব পালন করেছেন মৌরিন শুভ্রা। কস্টিউম স্পন্সর করেছে ব্রান্ড জেথিয়া।

এডিটে ভিএফএক্স, সাউন্ডে আছেন অর্ণব হাসনাত। তাছাড়া,হায়াত মাহমুদ অর্পনের ব্যাকগ্রাউন্ড স্কোর ও একটি গানও থাকছে এই নাটকে। গানটিতে কণ্ঠ দিয়েছে অজয় ও রাত্রি।

নাটকটির শুটিং হয়েছে উত্তরায়, পূর্বাচলের বেশ কয়েকটি স্থান মিলিয়ে। আর ফিকশনটি আসছে ঈদে ওটিটির পাশাপাশি, ইউটিউব ও একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক অভি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com