1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মেহেন্দীগঞ্জ ও হিজলায় নদী ভাঙ্গন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবী

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় মেঘনাসহ অন্যান্য নদীর ভাঙ্গন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ‘মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জনগণ’। শনিবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তাগন বলেন, “মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া, শুকনাকাঠি, চাঁনপুর, রুকুন্দী সাদেকপুর, শ্রীপুর, চর গোপালপুর, জাঙ্গালিয়া, দরিরচর খাজুরিয়া ও ভাসানচর ইউনিয়নসমূহ এবং হিজলা উপজেলার বড়জালিয়া, হরিনাথপুর, ধূলখোলা, হিজলা গৌরবদী, ইউনিয়নসমূহ প্রধান নদী মেঘনা ও উপ নদী ছাড়াও তেতুলিয়া, গজারিয়া, কালাবদর, মাসকাটা ও লতা নদীদ্বারা ব্যাপক নদী-ভাঙ্গনে এলাকায় বসবাসকারীরা আজ রিক্ত নিঃস্ব ছিন্নমূল হয়ে পড়েছে। এছাড়াও বিগত ৩টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে স্থানীয় ঘর-বাড়ি, পশুপাখি, ফসলহানীসহ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপসনালয় হাট-বাজার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগামী ১/২টি বন্যায় হিজলা উপজেলা সদরের অবকাঠামোগুলো নদী-ভাঙ্গনের কবলে পরতে পারে।”
তারা বলেন, “পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ উক্ত এলাকার প্রতি সচেতন দৃষ্টি রাখলে এবং যথাযথ ভূমিকা পালন করলে নদী-ভাঙ্গনরোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে আজকে মানুষের জান-মাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না।”
এ সময় মানববন্ধন থেকে অবিলম্বে নদী-ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ জনগনের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের দাবী জানানো হয়।
মানববন্ধনের দাবির সাথে সংহতি প্রকাশ করে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক অধ্যাপক ড. শফিউর রহমান ও সাবেক সচিব জনাব গোলাম মোস্তফা তালুকদার।
সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য আরো রাখেন পরিবেশবাদী সংগঠন বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহীর বিশ্বাস, সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূর রশিদ, এডভোকেট শাহানাজ পারভীন জ্যোৎস্ন, এডভোকেট আয়েশা বেগম, এডভোকেট ফাতেমা আক্তার নিশি, হাসিবুর রহমান নেওয়াজ, মিজানুর রহমান সুমন, হাসান মাহমুদ, অলিউদ্দিন দেওয়ান সুমন, জহির উদ্দিন, মোঃ মাসুদ, দেলোয়ার হোসেন, মোঃ ফারুক খান, ওমর আলী, আক্তার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com