1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

উড়াল দেবেন রণবীর-আলিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের খবর কারো অজানা নয়। বিভিন্ন অনুষ্ঠানে যেমন একসঙ্গে হাজির হন, তেমনি পরস্পরের বাড়িতেও নিয়মিত যাতায়াত করেন এই যুগল। তা ছাড়া মাঝে মধ্যেই রণবীরের মা নীতু কাপুরের চায়ের আড্ডায় চলে যান আলিয়ার মা সোনি রাজদান।

এবার শোনা যাচ্ছে, বুদাপেস্টের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন আলিয়া ও রণবীর। নির্ভেজাল সময় কাটাতে একে-অপরের সঙ্গে বিদেশে পাড়ি জমানো তারকাদের জন্য নতুন কিছু না। কিন্তু আলিয়া-রণবীরের এই সফর ভিন্ন কারণে। মূলত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ের জন্য তাদের এই বিদেশ ভ্রমণ।

আগামী আগস্ট থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি পাওয়া যেতে পারে। আর ওই সময়ে বুদাপেস্টে যাবে সিনেমাটির টিম। আলিয়া-রণবীরের সঙ্গে থাকবেন পরিচালক আয়ান মুখার্জি। সিনেমার পুরো কাস্ট অ্যান্ড ক্রুর করোনা টিকা নেওয়া হলেই হাঙ্গেরিতে যাবেন তারা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়। কারণ এ সিনেমার মুখ্য চরিত্র রূপায়নকারী রণবীর কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার কিছুদিন পর করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট। এ সিনেমায় প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন এই প্রেমিক যুগল।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনা আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা নির্মিত হচ্ছে ফক্স স্টার স্টুডিও ও ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com