1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পার্থ-সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে দুদকের চিঠি

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : জামিনে থাকা সিলেটের বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক ও কারাবন্দি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। বুধবার (২৩ জুন) দুদকের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনিম মোসাদ্দেক আহমেদ, ক্যাসিনোকাণ্ডে নাম আসা মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমার নামে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। আদালতের অনুমতির কপি পাঠানো হয় ইমিগ্রেশনে।

গত সপ্তাহে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি দেয় দুদক।

গতকাল দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া কাউকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে না দুদক। দুর্নীতি অনুসন্ধানের জন্য তদন্ত কার্যক্রমের স্বার্থে ভূতাপেক্ষ অনুমোদনসাপেক্ষে যে কারও বিদেশযাত্রা ঠেকাতে পারবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com