1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

পাঁচ সিনেমা নিয়ে অপুর ব্যস্ততা

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বিরতী ভেঙে পুনরায় রুপালি পর্দায় ফিরেছেন তিনি। ‘ঈশা খাঁ’ নামে নতুন একটি সিনেমায় কাজ করছেন। গত ২২ জুন থেকে রাজধানীর বেইলী রোডে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ডায়েল রহমান পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ডিএ তায়েব।

গল্পে দেখা যাবে- ঈশা খাঁ সোনামণিকে ভালোবাসতেন।  প্রেমিকাকে সোনারগাঁও নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গানের শুট করা হবে বলে পরিচালক জানিয়েছেন।

অপু বিশ্বাস বলেন, ‘ঈশা খাঁ’ ঐতিহাসিক গল্পের সিনেমা। গল্প শুনেই কাজ করতে রাজি হয়েছি। তাছাড়া তায়েব ভাইয়ের সঙ্গে এর আগে একাধিকবার কাজ করার কথা হলেও শেষ পযর্ন্ত কাজগুলো করা হয়নি। অবশেষে কাজটি হচ্ছে।’

অপু বিশ্বাস কয়েকদিন আগে ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে ছিলেন নিরব। এরও আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রথম লটের শুটিং। সিনেমাটিতে তার বিপরীতে জয় চৌধুরীকে দেখা যাবে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ গত মাসে মুক্তি পায়। তার মুক্তিপ্রতিক্ষীত আরেকটি সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির দিন গুনছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com