1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

মুম্বাইয়ের নতুন বাড়িতে রাশমিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘এক্সপ্রেশন কুইন’ হিসেবেও ভক্তদের কাছে পরিচিত তিনি। খুব শিগগির বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন ‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকা। ‘মিশন মাজনু’ সিনেমায় দেখা যাবে তাকে।

ইতোমধ্যে এই সিনেমার কাজ শুরু করেছেন রাশমিকা। এতদিন এ সিনেমার জন্য হায়দরাবাদ ও মুম্বাই ছুটোছুটি করতে হয়েছে তাকে। কয়েক মাস আগে জানা যায়, স্থিরভাবে কাজ করার জন‌্য মুম্বাইয়ে একটি বাড়ি কিনেছেন তিনি। অবশেষে নতুন বাড়িতে উঠলেন রাশমিকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন অ‌্যাপার্টমেন্টে তোলা ছবি পোস্ট করে রাশমিকা লিখেন, ‘সর্বশেষ নতুন অ‌্যাপার্টমেন্টে উঠলাম। এখনো অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে। আমার সহযোগী অনেক সহযোগিতা করেছে। সবকিছু গোছগাছ করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছি।’

এর আগে একটি সূত্র বলেন, ‘তার বলিউড প্রজেক্ট মিশন মাজনু-এর জন্য রাশমিকাকে মুম্বাই ও হায়দরাবাদে অনেক ছুটতে হয়েছে। এখন এই শহরে তার একটি নিজের জায়গা হয়েছে। তার ছুটোছুটি এবার একটু কমবে। নতুন বাড়িতে থাকার জন্য হায়দরাবাদের বাড়ি থেকে কিছু জিনিস এনেছেন রাশমিকা। এর আগে তিনি হোটেলে ছিলেন। নতুন বাড়ি হওয়ার পর এই শহর তার কাছে এখন আরো আপন মনে হচ্ছে।’

সত্য ঘটনা অবলম্বনে ‘মিশন মাজনু’ সিনেমার গল্প তৈরি। এটির প্রেক্ষাপট ১৯৭০ সাল। এতে রাশমিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমায় একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেতা। তবে রাশমিকার চরিত্র কী তা এখনো জানা যায়নি।

‘মিশন মাজনু’ ছাড়াও ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com