1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনায় একদিনে আরও প্রায় ১০ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ১০ হাজার মানুষ এই সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও কয়েক লাখ মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে।

এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬০৬ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩৯ লাখ ৭ হাজার ৩৬৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৮১৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজারের কিছুটা বেশি। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৩০৪ জন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ হাজার ১৬৯। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৯২ হাজার ১৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৬০৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৭ হাজার ২৪০ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬৩৫ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৬২ হাজার ৩২২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১০ হাজার ৮৬২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ৮৩ হাজার ২১৪ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮৭ হাজার ৫৪৫। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪৯ হাজার ৩৫৮। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৪৮ হাজার ৮৬২ জন।

সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান,পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, পেরু, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com