1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

মুখোমুখি হচ্ছেন সুশান্তের দুই প্রেমিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : দুজনেই অভিনেত্রী। দুজনেই ছিলেন অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ট বান্ধবী। প্রেমিকাই বলা হচ্ছে তাদের। সুশান্তের মৃত্যুর পর দুজনেই বেশ আলোচনায় এসেছেন। সমালোচিতও হয়েছেন। দুজনে দুজনকে নিয়ে ইশারা ইঙ্গিতে আঙুলও তুলেছেন বিতর্কের।

এই প্রথমবার তারা সুশান্তের মৃত্যুর পর মুখোমুখি হতে যাচ্ছেন। সব ঠিকঠাক চললে, ‘বিগ বস’র নতুন সিজনে একই ছাদের তলায় দেখা যেতে পারে সুশান্ত সিং রাজপুতের দুই প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তীকে।

তাদের মধ্যে অঙ্কিতা ছিলেন সুশান্তের প্রাক্তন। সর্বশেষ এই অভিনেতা রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন।

তাদের কাছে সুশান্তের স্মৃতিই এখন সঙ্গী। আর সেই স্মৃতি এবং দুই প্রেমিকার অন্তরজ্বালাকে রসদ করেই নাকি ‘বিগ বস-১৫’- তে হাজির হবেন তারা। ভারতীয় গণমাধ্যমে এ গুঞ্জনই শোনা যাচ্ছে।

অভিনয় জীবনে কেরিয়ার শুরুর সময় থেকেই সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে একেবারে হিট জুটি। টেলিপর্দার প্রেম বাস্তবজীবনেও সত্যি হয়ে যায়। প্রকাশ্যেই অঙ্কিতাকে প্রেমিকা হিসেবে মেনে নেন সুশান্ত। তারপর টিভি ছেড়ে সিনেমায় পা দেন নায়ক। অঙ্কিতা অবশ্য সুখ খুঁজে নেন টেলিপর্দাতেই।

তবে যত সময় এগোতে থাকে,অঙ্কিতা-সুশান্তের সম্পর্কে বাড়তে থাকে দুরত্ব। হুট করেই সম্পর্কে ভাঙন। আর সেই সুযোগেই সুশান্তের জীবনে পা রাখেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর সবকিছুই সুশান্তের মৃত্যুর পর থেকেই খবরে। সুশান্তের মৃত্যুকে সঙ্গে নিয়ে মাদককাণ্ডে জড়িয়ে কারাগারেও ঘুরে এসেছেন রিয়া।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে সুশান্তের মৃত্যুতে ‘কালপ্রিট’ সম্বোধনও পেয়েছেন। এত সব কীর্তি ঘটিয়ে রিয়া যে একেবারে হটকেক, টিআরপি ওঠানোর হাতিয়ার, তা বুঝে নিয়েছে ‘বিগ বস’ টিম। তাই তাকে হাজির করছে তারা। আর টিআরপি রেটটাকে চড়িয়ে দিতে তার সঙ্গে আনা হচ্ছে অঙ্কিতাকেও।

শোনা যাচ্ছে এবারের ‘বিগ বস’র আসরে রিয়া ও অঙ্কিতা ছাড়াও বিগ বসের নতুন সিজনে দেখা যেতে পারে এক ঝাঁক টেলিভিশন তারকাকে। থাকতে পারেন নেহা মারদা, জেনিফার উইনগেট, আদা খান, দিশা পারমার এবং ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্তকেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com