1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

‘মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দেয়’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দিয়েছেন—এক পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। যদিও ওই পরিচালকের নাম জানাননি তিনি। মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী।

শুক্রবার (২৫ জুন) সকাল ৬টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট‌্যাটাস দিয়েছেন মারিয়া মিম। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি (মদ) খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’

প্রশ্ন ছুড়ে দিয়ে মিম লিখেন, ‘ভাই, তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত …করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব … ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

গত সপ্তাহে মারিয়া মিম অন্তঃসত্ত্বা লুকের কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দেন। পরে তিনি জানান, একটি বিজ্ঞাপনচিত্রে গর্ভবতী মায়ের চরিত্রায়ণের জন‌্য বেবিবাম্প বানিয়েছিলেন মিম। বিষয়টি ভালো লাগায় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এসব ছবি।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে বাড়তে থাকে তাদের দূরত্ব। সর্বশেষ ওই বছরই তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com