1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

জমকালো আয়োজনে সামিনা বাশারের জন্মদিন পালন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

বিনোদন প্রতিনিধি : মডেল-অভিনেত্রী সামিনা বাশার। শৈশব থেকে শোবিজে কাজ করছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করছেন। বৃহস্পতিবার ছিল সামিনার জন্মদিন। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল, হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস, প্রযোজক-চিত্রনায়ক মুন্না, অভিনেতা সাব্বির আহমেদ, প্রযোজক রাশেদ খান, রিজভী, নির্মাতা শামীমুল ইসলাম শামীম, সোহেল তালুকদার, বন্ধন বিশ্বাস, সঞ্জীব দাস, গল্পকার প্রবীর দত্ত, মডেল সাইফ, কোরিওগ্রাফার মাইকেল বাবু, নুহরাজ, মনজরুল ও বিনোদন সাংবাদিক বৃন্দ।

সামিনা বাশার বলেন, ‘সব সময় ঘরোয়া ভাবেই জন্মদিন পালন করা হয়। তবে এবার কাছের মানুষদের নিয়ে ব্যতিক্রম আয়োজন করি। করোনার কারণে দীর্ঘদিন অনেকের সঙ্গে দেখা হয় না তাই স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে জন্মদিন পালন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমার জন্মদিনে উপস্থিত থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে সামিনা অভিনীত তারকাবহুল ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। এরই মধ্যে নাটকটি পঞ্চশ পর্বের অধিক প্রচার হয়েছে। এটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা শামীম জামান। ১৭ জুন ধারাবাহিকটির নতুন পর্বের শূটিংয়ে অংশ নিয়েছেন সামিনা বাশার। সামিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত দীপংকর দীপন এর তারকাবহুল চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com