1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি নায়ক আলমগীর

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির এক সভায় নায়ক আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কন্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।
১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com