1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নুসরাতের রূপের দ্যুতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী। তবে সিনেমা কিংবা রাজনীতি নয়, বর্তমানে নুসরাত আলোচনায় তার ব্যক্তিগত কারণে।

বেশ কিছুদিন ধরে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। এছাড়া অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেও এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চাউর হয়। এরই মধ্যে গুঞ্জন ওঠে, মা হচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী। বরং, এক বিবৃতিতে নুসরাত দাবি করেছেন, নিখিলের সঙ্গে বিয়েই হয়নি তার। লিভ ইন করেছিলেন।

পশ্চিমবঙ্গের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নুসরাত জাহানের জন্ম

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু করেন নুসরাত। ২০১০ সালে মিস কলকাতা নির্বাচিত হন

২০১১ সালে অভিনেতা জিতের বিপরীতে শত্রু সিনেমায় অভিনয় করেন নুসরাত। টলিউডে এটি তার প্রথম সিনেমা

২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন এই অভিনেত্রী। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সত্যেন বসুকে বিপুল ভোটে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন তিনি

নুসরাতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিকশনারি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com