1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মৃত্যু-শনাক্ত বাড়ল প্রায় ৫০ শতাংশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু ও শনাক্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ। একই সঙ্গে করোনা পরীক্ষা ও সুস্থতার সূচকও ঊর্ধ্বমুখী।

চলতি বছরের ২৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৩ থেকে ১৯ জুন) তুলনায় ২৫তম সপ্তাহের (২০ থেকে ২৬ জুন) তথ্যে এ চিত্র উঠে এসেছে।

গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা ১৮ দশমিক ৬০ শতাংশ হয়েছে। শনাক্ত দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ, মৃত্যু ৪৮ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এদিকে সুস্থ হয়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

২৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দেখা গেছে, এক লাখ ৪৯ হাজার ১৪০টি নমুনা পরীক্ষা করে ২৩ হাজার ৫৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে ১৬ হাজার ১২২ জন সুস্থ এবং ৩৯৫ জনের মৃত্যু হয়।

এদিকে, ২৫তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ হাজার ১১১ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। একই সময়ে ২০ হাজার ৭০৮ জন সুস্থ এবং ৫৮৭ জনের মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে।

একই সময়ে ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৮৫৪ জনে।

এদিকে দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ এবং জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com