1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

‘বায়োপিক’ দিয়ে শুটিংয়ে ফিরবেন পরীমনি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : পরীমনির বায়োপিক নয়, তবে জানা গেছে ‘বায়োপিক’ দিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেন পরীমনি। ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ। এবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আগস্টের শুরুতে পরীমনি ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয়ের।

নির্মাতা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’সহ এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com