1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা বিশ্ব রেকর্ড গড়লেন মেসি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

শ্রদ্ধার সঙ্গে কার্তিকের রোমান্স!

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। চার বছরের বড় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোমান্স করবেন তিনি।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন কার্তিক। ‘সত্যনারায়ণ কি কথা’ নামের এই সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটির মাধ্যমে পরিচালক হিসেবে সমীর বিদ্বানসের অভিষেক হবে।

বলিউডহাঙ্গামা ডটকম জানিয়েছে, সিনেমাটিতে কার্তিকের বিপরীতে শ্রদ্ধাকে নিতে চাইছেন নির্মাতারা। এ বিষয়ে এই অভিনেত্রীর সঙ্গে আলোচনাও করেছেন তারা। শ্রদ্ধাও আগ্রহে দেখিয়েছেন। যদিও এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এখন পর্যন্ত মৌখিকভাবে সকল কথা শেষ হয়েছে, তবে চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। শ্রদ্ধাকে উপযুক্ত মনে করা হচ্ছে। আর নতুন জুটি বাড়তি আগ্রহ তৈরি করবে। কার্তিক ও শ্রদ্ধাকে একসঙ্গে অনেক চমৎকার লাগবে। যদিও সিনেমার বেশিরভাগই কার্তিককে নিয়ে, তবে শ্রদ্ধার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।’

শ্রদ্ধা অভিনীত সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। অন্যদিকে, ‘লাভ আজ কাল-টু’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে কার্তিককে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ধামাকা’ ও ‘ভুল ভুলাইয়া-টু’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com