1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত‌্যুর রেকর্ড ১১৯

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।

২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com