1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৭

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

ঢাকা: রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। রোববার (২৭ জুন) রাতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিহতদের একজন- স্বপন, ৩৫।

সাতজন নিহতের তথ‌্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রমনা স্টেশন অফিসার ফয়সালুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার বরাত দিয়ে রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, আহতদের মধ‌্যে ৩৭ জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে ২ জন ও বার্ন ইউনিটে ২ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানিয়েছেন, মগবাজার মোড়ে আড়ং শোরুমের পাশের তিন তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com