1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রোববার তারা দাবি করেছে, ইরাকে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি।

এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com