
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ২৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।
সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।
উল্লিখিত সময়ে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে। অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।