1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ওসি প্রদীপ ও স্ত্রীর সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেওয়ার নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

চট্টগ্রাম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি, টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের সব সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা সকল সম্পত্তির রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন করেন। এই আবেদনের শুনানি শেষে আদালত তাদের সব সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে দেন। রাষ্ট্রের পক্ষে চট্টগ্রামের সম্পত্তি চট্টগ্রামের জেলা প্রশাসক ও কক্সবাজারের সম্পত্তি কক্সবাজার জেলা প্রশাসক দেখভাল করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দুদক দীর্ঘ অনুসন্ধান শেষে ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com