1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

১ জুলাই থেকে কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কোভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) সরকারের এক তথ‌্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ‌্য বিবরণীতে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সরকারি, বেসরকারি অফিসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

করোনা রোধে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, লকডাউনে সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাঠে থাকবে।  স্বাস্থ‌্যবিধি মেনে চলাসহ লকডাউন কড়াকড়িভাবে প্রতিপালনে এই প্রথম সেনাসদস‌্যদের মাঠে নামানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com