1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

খুলনা: খুলনা বিভাগে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জনের। এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন করোনায়।

এর আগে খুলনা বিভাগে ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তব্যরতদের।

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। আর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com