1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

বিয়ে করে মা হয়েছেন, যা বলছেন পপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তবে অনেকদিন ধরেই অভিনয়ে নেই এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যায়, তিনি বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা।

শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে।

তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই।

এবার পাওয়া গেল পপির বক্তব্য। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।

তিনি আরও বলেন, ‘বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com