1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

লকডাউন: চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানী থেকে ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের হয়ে স্বাস্থ্যবিধি মানছিলেন না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্ট আইনে মামলা করা হয়। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।

এদিকে, পুলিশের এক হিসাবে দেখা গেছে, ৮টি ক্রাইম জোন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা।  এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৯৬টি গাড়িকে জরিমানা করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনায়, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।  এ সময় জরিমানা করা হয় ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্র জানায়, লকডাউনের প্রথমদিনে সাড়ে ৫০০, দ্বিতীয় দিন ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com