1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টঙ্গীতে মৃত গরু জবাই করে বিক্রির চেষ্টা: ৩ জন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে মৃত গরু জবাই করে বিক্রির চেষ্টা করায় কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- রাজশাহীর মাজেদ শেখ (৬৫), গাজীপুরের দুলাল (৪০) ও আহমেদ উল্লাহ (৪৫)।

পুলিশ জানায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি গরু ট্রাকে করে আনার সময় টঙ্গীর এরশাদ নগরে আসার পর দুইটি গরু ট্রাক থেকে পরে যায়। ঘটনাস্থলে একটি গরু মৃত্যু বরন করে ও আরেকটি গরু আহত হয়। পরে মৃত গরুকে টঙ্গী পূর্ব থানা পুলিশ নির্দিষ্ট স্থানে ফেলে দেয়ার কথা বললে কয়েকজন ভ্যানে করে টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া এলাকায় এনে বিক্রির উদ্দেশ্যে জবাই করে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাবেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এই করোনা মহামারীর মধ্যে এমন ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com