1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে র‌্যাবের পলিথিন ও ভেজালবিরোধী অভিযান, ২ জনের জেল-জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

শেরপুর : শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ক্যামিকেলের গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাব-১৪। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজর ৮১৮ কেজি নিষিদ্ধ পলিথিন, পাঁচ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার জব্দ এবং দু’জনকে আটক করে র‌্যাব-১৪।
আটক একজনকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল এবং অন্যজনকে আড়াই হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সোহান স্টোর, ভাই-বোন ট্রেডার্স, ও খুশবু স্টোর এ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন ফুড কালার, ক্যামিকেল ও পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মো. আশিকুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com