1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৮ হাজার জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩টি মামলায় ৫৮ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়ক, কাঁচা বাজার ও গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন তাহসিন, ১২ আনসার ব্যাটলিয়নের সহকারী পরিচালক আল-আমিন ও সার্কেল এ্যাডজুট্যান্ট জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নয়ানিকান্দা গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করায় ইজারাদারকে ৫০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৮ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com