1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

যশোরে করোনা কেড়ে নিল জমজ ভাই-বোনের প্রাণ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে জমজ ভাইবোন মারা গেছেন। তারা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে সোমবার মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর শনিবার মারা যান মফিজুর রহমান (৪৫)। জমজ ভাইবোন মফিজুর রহমান ও আশুরা খাতুন সাথী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান।
মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, করোনা সংক্রমণে কিডনি ও হার্টের সমস্যার কারণে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার (৩ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা ২ ভাই ২ বোন।
আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যান। এক ছেলে ও দুই মেয়ের জননী আশুরা।
মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন। আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টের দোকান দেখাশুনা করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com