1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানহানিকর, অসম্মানজনক বক্তব্য জনসম্মূখে প্রদান ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে গাজিরভিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া বাজারে ভুক্তভোগী ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল মান্নান। এসময় তার সাথে ছিলেন- ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন ও দুলাল হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, গত সোমবার বিকেলে ডাকিয়াপাড়া বাজারে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন নাজমুলের চায়ের দোকানে এসে জনসম্মূখে অকথ্য ভাষায় আমাকে এবং আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন।
তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার দলীয় প্রার্থী হওয়ার কারনে প্রকাশ্যে খুন করার হুমকি দেন। বর্তমানে আমি এবং আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। এ বিষয়ে হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com