1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সৃষ্টিকর্তা আমার বেঁচে থাকার কারণটা কেড়ে নিলেন: সায়রা বানু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেতা।

অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমারের ৫৪ বছরের দাম্পত্য জীবন। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে শোকাহত সায়রা। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিলেন। দিলীপ সাহেবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না। দয়া করে সকলে প্রার্থনা করুন।’

ছোট বেলা থেকেই দিলীপ কুমারের ভক্ত ছিলেন সায়রা বানু। ‘ঝুক গায়া আসমান’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ কুমার। বিয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ৪৪, অন্যদিকে সায়রা বানুর ২২ বছর। কিন্তু একসঙ্গে ১৬ বছর সংসার করার পর পাকিস্তানি সমাজকর্মী আসমা রেহমানকে বিয়ে করেন দিলীপ কুমার। কিন্তু তাদের সংসার টিকেছিল মাত্র দুই বছর। এরপর আবার সায়রা বানুর কাছে ফিরে যান তিনি।

এতটা বছর দিলীপ কুমার ও সায়রা বানুর একসঙ্গে ছিলেন। বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতা অসুস্থ হলে তার সেবা-যত্ন করে পাশে থেকেছেন সায়রা বানু। শেষ সময়েও হাসপাতালে দিলীপ কুমারের পাশে ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com