1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

উপজেলা প্রশাসনের বাজেটের সঠিক ব্যবহারে ৮ নির্দেশনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট সঠিকভাবে অর্থাৎ কৃচ্ছতার সঙ্গে ব্যবহারের জন্য আটটি নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ জুলাই) ২০২১-২২ অর্থবছরের জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ বণ্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে দিক-নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা/উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অনুকূলে ২০২১-২২ অর্থবছরের জন্য পরিচালন কার্যক্রমের অধীন আবর্তক ব্যয় ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ এবং খরচের মঞ্জুরি দেয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে আটটি দিক-নির্দেশনা দেয়া হয়।

>> অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না বিধায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না;

>> প্রদত্ত বরাদ্দপত্রের বিষয়ে জিজ্ঞাসা থাকলে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;

>> বরাদ্দকৃত অর্থ সরকারের প্রচলিত আর্থিক ও প্রশাসনিক নিয়মাবলী প্রতিপালন সাপেক্ষে কৃচ্ছসাধনের মাধ্যমে ব্যয় করতে হবে;

>> বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিল পরিশোধের এই অধিশাখার ২০১৭ সালের ২ জানুয়ারি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো কারণে বিদ্যুৎ বিল বকেয়া হলে কী কারণে বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যাসহ অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র প্রেরণ করতে হবে;

>> বরাদ্দকৃত বাজেটের ভিত্তিতে অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা অনুসরণ করে ব্যয় করতে হবে;

>> অর্থবছরের শেষ পর্যায়ে তড়িঘড়ি করে অর্থ ব্যয় করার প্রবণতা পরিহার করতে হবে; এবং

>> বেতন-ভাতাদি খাতে বাজেটের বরাদ্দ সীমার মধ্যে আছে কি-না তা পর্যবেক্ষণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে যথাসময়ে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র প্রেরণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অর্গানোগ্রামের সেটআপ অনুযায়ী কর্মরত সংরক্ষিত বিষয়ের কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাজেট বরাদ্দ থেকে বেতন ও অন্যান্য ভাতাদি গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত একজন পিসিএপিসি ও ৯ জনসহ মোট ১০ জন সশস্ত্র আনসার সদস্য ছাড়া অতিরিক্ত কোনো আনসার সদস্যের বেতন ও ভাতা এ মন্ত্রণালয়ের বাজেট থেকে পরিশোধ না করার ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সশস্ত্র আনসার সদস্যদের বেতন ও ভাতা পরিশোধের সময় চলতি অর্থবছরের বরাদ্দ থেকে বিগত অর্থবছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না। অর্থবছরের শেষ প্রান্তে হিসাবরক্ষণ কার্যালয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে বিধিবিধান অনুসরণ করে বিল দাখিল এবং আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ খাতে পদ্ধতিগত ভুলের জন্য বাজেট সমর্পণ করা হলে পুনরায় বাজেট বরাদ্দ প্রদান করা হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com