1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে গাছ চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে গাছ চাপায় লালন মিয়া নামে এগারো বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের বটতলা ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালনওই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে বটতলা ছনকান্দা গ্রামের আলাল মিয়ার ইউক্যালিপ্টাসসহ অন্যান্য কাঠের গাছ কাটার কাজ চলছিল। এ সময় শিশু লালন অদূরে দাড়িয়ে গাছ কাটা দেখছিল। হঠাৎ একটি গাছ লালনের উপর পড়ে মাথা ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তবে স্থানীয়রা লালনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com