1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বুবলী ও রোশানের ‘তুমি বললে’

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘চোখ’ ছবির টিজার। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এবার মুক্তি পেল ছবিটির একটি গান। গত ৫ জুলাই মুক্তি পয়েছে ‘তুমি বললে’ শিরোনামের একটি গান। রাজিব হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার, গেয়েছেন কোনাল ও তুষার। গানটির ভিডিওতে দেখা গেছে ছবির নায়িকা শবনম বুবলী ও অন্যতম অভিনেতা রোশানকে।

রোশান বলেন, “চোখ” এর টিজারটি দর্শক পছন্দ করেছেন। এবার গানটি মুক্তি পেয়েছে, রোমান্টিক একটি গান। দর্শক দেখুক, মত দিক। শুটিংয়ের সময়েই গানটি পছন্দ হয়েছিল আমার। আশা করছি দর্শকদের ও পছন্দ হবে।

হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘চোখ’। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই ছবির আরও তিনটি গান ‘বুকের ডাক বাক্স’, ‘মন দুয়ারে, ‘মন কিছু মানে না’ ও ট্রেলার প্রকাশিত হবে। বাকি গানগুলো গেয়েছেন এলিটা, কণা, সালমান, পল্লবী রায় ও জি এম আশরাফ। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জাহিদ ইসলাম প্রমুখ।

গানের লিংক- https://www.youtube.com/watch?v=aXlIpCrhkLQ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com