1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০ জুলাই) দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকাস্থ নাকুগাঁও মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বাজার ছিটপাড়া মহল্লার গোলাম রাব্বানী দুলালের ছেলে মাহমুদ হাসান (২১) ও আড়াইআনী পাঁচপুকুর মহল্লার মৃত জয়নাল আবদীনের ছেলে মুকছেদুল ইসলাম বাবু (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওয়াহেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা মহাখালী এলাকায় অভিযানে বের হন। এসময় সীমান্ত এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে নালিতাবাড়ী আসার পথে মহাখালী আমজাদ আলীর ফার্মেসীর সামনে এলে পুলিশ তাদের ধরতে ধাওয়া করে। এসময় মাহিনসহ অন্য আরও তিন আসামী পালিয়ে গেলেও মাহমুদ হাসান (২১) ও মুকছেদুল ইসলাম বাবু (২০) কে আটক করে পুলিশ। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাসি করে মাহমুদের ব্যাগে রাখা ১২ বোতল ও মুকছেদুলের ব্যাগে রাখা ৮ বোতল মোট ২০ বোতল ভারতীয় রয়েল স্টেজ হুইস্কি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গ্রেফতার দুই আসামী, নামীয় পলাতক এক আসামী ও অজ্ঞাতনামাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com